সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে ২দিন যাবৎ অবস্থান ধর্মঘট ও অনশন॥ হামলাকারীদের গ্রেফতার ও ওসির প্রত্যাহার দাবি

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারনার গাড়ী বহরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত গাড়িসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বও রোববার দুপুরে কালিহাতী উপজেলার বল্লববাড়ি হয়ে সরাতৈল গোহালিয়া বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতার ও কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত তিনি অবস্থান ধর্মঘট প্রত্যাহার করবেন না বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে, আজও ১৭ ডিসেম্বর সোমবার একই দাবীতে লতিফ সিদ্দিকী জেলা
রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ২য় দিনের মতো অবস্থান ধর্মঘট ও অনশন করছে।

এ বিষয়ে লতিফ সিদ্দিকী বলেন, তিনি একটি সমাবেশে যোগ দেয়ার জন্য
যাচ্ছিলেন। পথে নৌকার সমর্থকরা তার গাড়ি বহরে অতর্কিতভাবে হামলা
চালায়। এতে চারটি গাড়ি ভাংচুর করা হয়। এ সময় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠ নির্বাচন হবে, প্রধানমন্ত্রীর এ আশ্বাসে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠ নয়, পরিবেশ ভয়াবহ। যতক্ষন পর্যন্ত এ ঘটনার সুষ্ঠ বিচার না হবে ততক্ষন পর্যন্ত তিনি জেলা রিটার্নিং কর্মকতা অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একইভাবে অবস্থান করবেন।

টাঙ্গাইলের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এবং
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা লতিফ
সিদ্দিকীর সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ সময় লতিফ সিদ্দিকী রিটার্নিং অফিসারকে বলেন, এর আগে তিনটি
লিখিত অভিযোগ দিয়েছি- কোন ফলাফল তো দেখলাম না।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শহীদুল ইসলাম
জানান, প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকীর কাছ থেকে তিনি
একটি দরখাস্ত পেয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্ঠা চলছে।

প্রকাশ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী
আবদুল লতিফ সিদ্দিকী দল থেকে অব্যাহতি পাওয়ার পর এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…