সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে ছাত্রলীগ-ঐক্যফ্রন্টের সংঘর্ষ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি গ্রেফতার

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে ছাত্রলীগের সাথে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার কচুয়া বাজার এলাকায় নৌকা মার্কার নির্বাচনী কর্মী সভা শেষ করে ছাত্রলীগের নেতারা চলে যাওয়ার সময় অতর্কিত ভাবে আক্রমণ করে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রলীগ নেতা আজাদ হীরাসহ তিন ছাত্র নেতা আহত হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ বাদী হয়ে ঐক্যফ্রন্টের ৫৪ নেতা-কর্মীর নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫০-৬০ জনের
নামে মামলা করেন। পরে রাতেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানকে গ্রেফতার করে পুলিশ।

ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী মামলা এবং গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবীবুন নবী সোহেল বলেন,কচুয়া বাজারে ধানের শীষের কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় এবং সখীপুর বাজারে আমাদের প্রচারের মাইকসহ গাড়ি ভাঙচুর করে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক থানায় মামলা করেছে। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানকে গ্রেফতার করে
টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…