সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত॥ আহত ৫

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫জন আহত হয়। আজ ১৬ অক্টোবর মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার শুভুল্ল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাটের নিরঞ্জন (৩০), তার স্ত্রী সাগরি (২৫) এবং তাদের মেয়ে স্বনা (৭) ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি টাইলস বোঝাই ট্রাক মহাসড়কের উপজেলার শুভুল্ল্যা নামক স্থানে পৌছলে চালক হঠাৎ ট্রাকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ট্রাকের ছাদে যাত্রী হিসেবে থাকা তিন জন টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও একটি মেয়ে শিশু রয়েছে। এই ঘটনায় আহত আরও ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই. মতিউর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…