সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ৭৫ গ্রাম হিরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ ১৫ অক্টোবর সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার্স ইনচার্জ শ্যামল কুমার দত্ত এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. হাফিজুর রহমান (২) ও ডিবির চৌখস পুলিশ সুপারের সদস্য শামসুজ্জামান, হাফিজুর রহমান (১) এর নের্তৃত্বে টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকায় যুব উন্নয়র অধিদপ্তরের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (৫০) তার সাথে থাকা ফুলের ঝারু ও চামড়ার জুতোর ভিতর থেকে ৭৫ গ্রাম হিরোইন যাহার মুল্য সাত লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মো. রফিকুল ইসলাম (৫০) টাঙ্গাইল থানা বরুহা ইউনিয়নের মৃত. বছির উদ্দিন এর ছেলে। এ বিষয়ে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…