সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার-হেলপারসহ নিহত ৪

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলা প্রতিনিধি॥ ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় সড়ক দূর্ঘটনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। আজ ৬ জুন বুধবার সকাল পোনে সাতটার দিকে এ র্দুঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ১জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ফলে এলেঙ্গা থেেক বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ওই সময় যান চলাচল বন্ধ হয়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি পাথর র্ভতি ট্রাক সকাল পৌণে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক ট্রাক চালক ও হেলপার নিহত হয়। আহত হয় আরো দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- দিনাজপুর সদরের শমসের আলীর ছেলে জীবন (২৫), আমিনুল মিয়ার ছেলে মামুন (২৭), রবি দাসের ছেলে কৃষ্ণ (২৮) ও একই উপজেলার মুন্না (২৮)।

দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটরে সৃষ্টি হলওে ঘটনাস্থল থেেক র্দুঘটনা কবলিত ট্রাক অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…