সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর হাত থেকে পড়ে গেল কফি, নিজেই পরিষ্কার করলেন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের হাত থেকে কফি পড়ে যায়। এরপর জায়গাটি পরিষ্কার করতে তিনি অন্য কারো জন্য অপেক্ষা করেননি। নিজেই লেগে পড়েন সাফসুতরো করতে। গত সোমবারের ঘটনাটি বিশ্বব্যাপী বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ সম্পর্কে ডাচ টিভি এনওএস জানিয়েছে, মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতাকর্মীরা মার্ক রুটের পাশে দাঁড়িয়ে দেখেন এবং হাততালি দেন। এর মধ্যে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে বালতি আছে?’

রুটের হাত থেকে কফি পড়ে পরিষ্কার করার কাজটি নিয়ে সংবাদ প্রচার করায় সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, নেদারল্যান্ডসে এটা বড় কোনো ঘটনা না। এটা সংবাদ হতে পারে না বলেও তাদের মত। অন্য সাধারণ মানুষ যে পরিচ্ছন্নতার কাজ করে, রুট সেটাই করেছেন।

তবে ডাচ নেতার কফি পরিষ্কার করার ভিডিওচিত্র ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। বিভিন্ন দেশের দর্শক-পাঠকদের কাছে বিষয়টি অত্যন্ত বিস্ময়ের। একজন বিশ্ব নেতা এভাবে কফি পরিষ্কার করছেন!

সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেক্স লিখেছে, ‘প্রধানমন্ত্রীর এই কাজের বিশ্বব্যাপী সবাই প্রশংসা করছে এবং অন্যদিকে এর মাধ্যমে অন্য রাজনৈতিক নেতাদের বড়লোকি মনোভাবের ধারণাও পাওয়া যায়।’

এক কোটি ৭০ লাখ জনগোষ্ঠীর দেশ নেদারল্যান্ডসে ঐতিহ্যগতভাবে সরকার পরিচালনার ক্ষেত্রে কড়াকড়ি কম। গত বছর জোট সরকার গঠনের সময় রাজা উইলেম আলেক্সান্দারের প্রাসাদে যান সাইকেল চালিয়ে এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…