সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল পৌর এলাকায় স্বাস্থ্য ও পুষ্টি কার্ড বিতরণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে স্বাস্থ্য ও পুষ্টি কার্ড বিতরণ করা হয়েছে। শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে ৮ জুলাই সোমবার দুপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর স্বাস্থ্যসেবা পরিকল্পনা বাস্তবায়নে পৌর এলাকার প্রায় ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করে। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে কার্ড বিতরণী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান খান সোহেল, মাহমুদা বেগম জেবু, কাউন্সিলর মো.মোস্তাফিজুর রহমান মিঞ্জু, ডক্টরস্ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক কাজী বাহালুল হক নিপু সহ অন্যান্যরা।

এসময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, সচিব শাহনেওয়াজ পারভীন, কাউন্সিলর হেলাল ফকির, সাজ্জাত হোসেন সবুজসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন। শেষে দরিদ্র পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…