সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা জেলা যুবলীগের সদস্য হলেন শাকিল খান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হয়েছেন শাকিল খান। এর আগে তিনি পাবনা জেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

বিশিষ্ট্য ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আলী মর্তুজা বিশ্বাস সনিকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক ও শেখ শাকিরুল ইসলাম রনিকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই কমিটি অনুমোদন করেন।

শাকিল খান যুবলীগ পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হওয়ায়, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, যুবলীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকসহ সকল নেতা-কর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

শাকিল খান বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যুবলীগের নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…