সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল শহরে গণধর্ষণ শিকার এক নারী ॥ আটক ৫

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের ডিসি লেকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, রাতে তার স্বামীকে নিয়ে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এলে কয়েক যুবক তাদের ধরে নিয়ে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন যুবক তাকে ধর্ষণ করেন।

পরে তার স্বামী ছুটে গিয়ে নতুন ডিসি লেকের কাছে সদর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে । বর্তমানে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষণের কাজে সহযোগিতা করা আরও দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ভোর ৫টার ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডাক্তারি পরীক্ষা চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…