সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তেঁতুলিয়ায় হানিফ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে একক পদযাত্রা শুরু করেন হারুন অর রশিদ খান ওরফে হানিফ বাংলাদেশি। তার বাড়ি নোয়াখালীর মাজদীর থানার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় তেঁতুলিয়া পৌঁছে হানিফ বাংলাদেশি। বৃস্পতিবার (১৪ মার্চ) টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে তিনি পদযাত্রা শুরু করেন। তেঁতুলিয়া এসে তিনি লোকজনের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
হানিফ বলেন, ‘বৃস্পতিবার (১৪ মার্চ) টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে তিনি পদযাত্রা শুরু করেন। ৩০ তম দিনে পায়ে হেটে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া।

লিফলেটে লেখা আছে , রাষ্ট্রের মালিকানায় জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো ভোটাধিকার। স্বাধীনতার পর থেকে (তত্ত্বাবধারক সরকার ছাড়া) এ পর্যন্ত যে দল যখন ক্ষমতায় এসেছে তখন সে দলই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। আজ তা মহামারী আকার ধারণ করেছে। জনগণ আজ ভোটাধিকার বঞ্চিত এবং এর ওপর আস্থা হারিয়েছে। যা একটি স্বাধীন দেশের জন্য অশনি সংকেত। আসুন ভোটাধিকারের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সব নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট প্রদানের নিশ্চয়তার দাবিতে ঐক্যবদ্ধ হই।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…