সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

টাঙ্গাইল-২ আসনে মনোনয়ন চিঠি পেলেন দুই ভাই

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চিঠি পেয়েছেন দুই সহোদর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা।

সোমবার (২৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এচিঠি দেয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা এ চিঠি গ্রহণ করেন।

১৩ নভেম্বর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আব্দুস সালাম পিন্টু এবং তার দুই সহোদর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফার জন্য টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, ২১ আগস্ট হামলা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এবং টাঙ্গাইল-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং নাশকতার মামলায় বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…