সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

টাঙ্গাইল-২ সংসদীয় আসনে মনোনয়ন কিনলেন যারা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে এ পর্যন্ত ১৪ জন প্রার্থীর নৌকার মনোনয়নপত্র ক্রয়ের সংবাদ পাওয়া গেছে। গত তিন দিনে (শুক্র, শনি ও রবিবার) পর্যায়ক্রমে এসব প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন।
জানা যায়, এ আসনের বর্তমান সাংসদ খন্দকার আসাদুজ্জামান এমপি, তাঁর ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম মিয়া, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা নির্মাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত লেঃ কর্ণেল মির্জা হারুন অর রশীদ বীর প্রতিক, এডভোকেট শামসুল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা রফিকুল ইসলাম মঞ্জু, এ কে এম শহিদুর রহমান ও আসলাম খান দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…