সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বর্ণাঢ্য র‌্যালী

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষে ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর উপজেলা চত্বর থেকে সকাল সাড়ে আটটায় র‌্যালীটি বের হয়ে নির্বাচনী এলাকার সবগুলো ইউনিয়ন প্রদক্ষিণ করে সারাংপুর এসে দোয়া মাহফিলে মিলিত হয়। দোয়া মাহফিলে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে নির্বাচিত করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব হুমায়ূন খালিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক আছাব মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক বিপ্লব, সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মোঃ আজিজুল হক বাবু, সদস্য সচিব মোঃ মাইদুল ইসলাম জিপু'সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

টাঙ্গাইলে জেলার ৮ টি আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ জেলা শাখার নেতৃবৃন্দ পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…