সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবকে কুপিয়ে আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ১০/১২ জন। বর্তমানে তাকে মুর্মর্ষ ও রক্তাক্ত জখম অবস্থায় দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে অপারেশন রুমে তার অস্ত্রপাচার করা হয় হয়েছে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদীর আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে পুর্ব নির্ধারিত গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকরা। এ সময় মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা অতর্কিত তাদের ওপর হামলা চালিয়ে এলোপাথারী কোপায় ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এতে হাবিবসহ ১০ জন গুরুতর আহত হন। স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় হাবিবকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যরা হলেন, বরকত আলী, রমজান আলী, রিপন হোসেন, বীর আলী, ভোলা প্রামানিক।

ঈশ্বরদীর সহকারি রিটার্নিং অফিসার জানান, খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শণ করেছে। হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাটি অনাকাংখিত উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাঠ শান্তিপূর্ন রাখতে আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…