সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ডাবল সেঞ্চুরি করায় সাকিবকে নিয়ে কি বললো শাহরুখ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

আইপিএলের শীর্ষ দল কলকাতা নাইট রাইডার্সের কিকেটার সাকিব আল হাসান। এবারও তাকে স্মরণ করলো কলকাতা নাইট রাইডার্স। ২১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলায় সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দু’বারের শিরোপাধারী দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

‘প্রথম বারের মতো ডাবল সেঞ্চুরি করায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের দারুণ জুটি গড়ায় সাকিবকে অভিনন্দন।’ শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেইসবুকে কেকেআরের পক্ষ থেকে টাইগার তারকাকে নিয়ে এমন একটি শুভেচ্ছা বার্তা দেয়া হয়।

ওয়েলিংটনে আজ ২৫৩ বলে ডাবল সেঞ্চুরি করেন সাকিব। দ্বিশতক করার আগে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের হয়ে সবার আগে ৩ হাজার রান করেছিলেন হাবিবুল বাশার। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে ৩ হাজার ২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

এমন কীর্তির পাশাপাশি টেস্টে ১৫৯টি উইকেটও আছে সাকিবের ঝুলিতে। দেড়শ উইকেটের পাশাপাশি ৩ হাজার রান সাকিবের আগে করেছেন ১৩ জন। উপমহাদেশের মাত্র চারজন পেরেছেন আগে-কপিল দেব, ইমরান খান, রবি শাস্ত্রী ও চামিন্দা ভাস।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…