সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ঢাকার প্রবেশ পথে নতুন ৯ বাস টার্মিনাল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীতে যানবাহনের চাপ কমাতে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিকল্প হিসেবে ঢাকার প্রবেশপথে আরো ৯টি বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

সম্প্রতি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ওবায়দুল কাদের বলেন, পরিবহনে শৃঙ্খলা ফেরাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

ক্রমান্বয়ে ঢাকা মহানগরী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে। এজন্য স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করবে ডিটিসিএ।

ডিটিসিএ কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে ইতোমধ্যে ৯টি স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হচ্ছে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ পাশে ঝিলমিল তেগুরা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর ও দক্ষিণ পাশ, ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশ, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পশ্চিম পাশ, গাজীপুর-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ, উত্তরা-বিরুলিয়া এমআরটি লাইন-৬ এর কাছাকাছি, আতিবাজার-বসিলা এবং রাজউক-পূর্বাচল ঢাকা বাইপাসের দক্ষিণ পাশ।

টার্মিনাল নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপাতত ২০২১ সাল মেয়াদী এ প্রকল্পের লক্ষ্য ফিজিবিলিটি স্টাডি।

এরপর শুরু হবে মূল প্রকল্পের কাজ। এ ব্যাপারে ঢাকা উত্তর, দক্ষিণসহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং রাজউক, পরিবহন মালিকপক্ষ ও পৌরসভার মেয়রদের সহযোগিতা করতে বলা হয়েছে।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক এ এস এম ইলিয়াস শাহ বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী রাজধানীর ভেতরে চলবে শুধু গণপরিবহন। এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিকভাবে সমীক্ষার কাজ চলছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…