সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ঢাকা-১ আসনে সালমাকে সমর্থন দিল বিএনপি

ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সালমা ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার স্বামী। ঢাকা-১ আসন থেকে নির্বাচনে লড়ছেন সালমা। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সালমান এফ রহমান; যিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান।

এ ছাড়া বগুড়া-৭ আসনে রেজাউল করিম ও জয়পুরহাট-১ আসনে আলেয়া বেগমকে সমর্থন দিয়েছে বিএনপি। পর্যায়ক্রমে বাকি শূন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ইতোমধ্যে প্রচার-প্রচারণা পর্ব শেষ হয়েছে। এরইমধ্যে গতকাল ঢাকা-১৭ আসন ছেড়ে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর তার একদিন পরই সালমাকে সমর্থন দিল বিএনপি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…