সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

 

অনলাইনডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা কাঁটাবন মোড়  থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক শাওন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য শরীফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মো.আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ মেঘ, সদস্য সোহাগ, আসাদুজ্জামান আসাদ, স্যার এ.এফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান বাবু,  যুগ্ম আহ্বায়ক মারুফ, সদস্য আরিফুল ইসলাম,  এস এম হলের যুগ্ম আহ্বায়ক শাওন, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস, সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার, সদস্য সাব্বির প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে নজরুল ইসলাম নাহিদ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, পরিচ্ছন্ন রাজনীতির রূপকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা আমরা মানি না। এই পরোয়ানা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

তিনি বলেন, অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা পরোয়ানা প্রত্যাহার না করা হলে সারাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…