সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

তথ্য ফাঁস ঘটনায় ভুল স্বীকার করলেন জুকেরবার্গ

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

তোলপাড় ফেলে দেওয়া তথ্য ফাঁস কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ফেসবুক কর্ণধার মার্ক জুকেরবার্গ। বৃহস্পতিবার ফেসবুকে একটি লেখা পোস্ট করে তিনি বড়সড় এই ভুলের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়, ‘‘তথ্য ফাঁস ঠেকাতে আমরা বহু আগেই ব্যবস্থা নিয়েছিলাম। তবুও ভুল হয়েছেই। ভুল শুধরে নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’ তবে কোনও দেশের নির্বাচনে ফেসবুক নাক গলায়নি বলেও দাবি করেছেন তিনি। জুকেরবার্গের দাবি, ‘‘ভারত-সহ কোনও দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার কোনও অভিপ্রায় ফেসবুকের নেই।’’

যদিও জুকেরবার্গের চিঠিতেও যে তরজা থামছে, তা নয়। অভিযোগ কেমব্রিজ অ্যানালিটিকা নামের সংস্থা ফেসবুকের ডেটাবেস থেকে পাঁচ কোটি ইউজারের তথ্য হাতিয়ে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে সাহায্য করেছিল।

একের পর এক অভিযোগের ঢেউ ভারতীয় রাজনীতিতেও আছড়ে পড়েছে এর পর। বিজেপি এবং কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে অ্যানালিটিকার কাছ থেকে নির্বাচনে সাহায্য নেওয়ার অভিযোগ তুলেছে। এ অবস্থায় দাঁড়িয়ে ভুলের কথা স্বীকার করলেও, কেন ভুল হয়েছে, তা কিন্তু খোলসা করেননি জুকেরবার্গ।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…