রণচন্ডি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য খগেন চন্দ্র জানান, ধওলী রানীর বড় জেটার ছেলে পশুরাম চন্দ্রের বউ প্রতিমা রানীর সাথে ধওলী রানীর ছোট কাকার ছেলে মিথুন চন্দ্রের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটি হয়। কথাকাটাকাটির সময় ধওলী রানী মিথুনের পক্ষ নিয়ে কথা বলায় প্রতিমা রানী ধওলী রানীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিমা অকথ্য ভাষায় কথা বলায় ধওলী রানীর সন্মানে লাগে। তাই সে অভিমান করে নিজ শোবার ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, ধওলী রানী কি কারনে আত্মহত্যা করেছে তা জানার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।