সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

রওশন হাসান এর কবিতা-কাহারবা সম্প্রীতি

 

 

কাহারবা সম্প্রীতি

-------রওশন হাসান

আঁধারেতে ছিলো আড়াল বিজলী-লতা
সৌরভী ফুলের নির্যাস
ঠিকরে পড়া জোৎস্নায় নিমগ্ন ঘাস।
পায়ে পায়ে ঝংকৃতি হরিৎ হরিণী গতি
নয়নে অপরূপ বিস্ময় সতৃষ্ণ জ্যোতি
মাটি ও জলের কাছাকাছি অসুর পূ্র্বাভাস
রৌদ্দুর বায়ুতে বাঁচে ঘাসফুল নিঃশ্বাস।

প্রজাপতি গুনগুন পাখিদের ধুন
কাহারবা মেঘে মমতার সম্প্রীতি
মাতলো আকাশ উতল প্রকাশ
বৃক্ষরাজির নুয়ে পড়া পত্রে মৌন ছায়াপ্রীতি।

কবিতাটিতে একটি হিন্দি শব্দ ব্যবহৃত হয়েছে।

 

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…