সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭টি বোমা মেশিন ধ্বংস

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেশের সর্বউত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষায় পাথর উত্তোলনে ব্যবহৃত পরিবেশ ধ্বংসী নিষিদ্ধ বোমা মেশিন বন্ধে পঞ্চগড় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) এর নেতৃতে বিশেষ অভিজানে ৭টি বোমা মেশিন ধংশ করা হয়েছে ।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বোমা মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর ভূমি রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করায় পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ এ সমস্ত মেশিন বন্ধে ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ অভিযান পরিচালনা করেন। পুলিশের এই বিশেষ অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ৭টি বোমা মেশিন সরঞ্জামসহ ধ্বংশ করা হয়।

প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই স্বার্থান্বেষী পরিবেশ প্রকৃতি ধ্বংসী পাথর খেঁকো বোমা মেশিন মালিকরা কল বাহিনীর দ্বারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, পঞ্চগড় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সুদর্শন রায়, অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি (হেডকোয়ার্টার্স),  পঞ্চগড় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি, তেতুলিয়া থানার ওসি, ওসি তদন্ত, ও তেতুলিয়া ও পঞ্চগড় পুলিশের এস আই, এ এস আই সহ প্রায় ৭০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…