সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু করেছে জেলা সমবায় অধিদপ্তর

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সাধারণ সদস্য ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা সমবায় কার্যালয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

জেলা সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে ছাড়পত্র নিয়ে ২০১০ সালে পঞ্চগড় শহরের রৌশনাবাগ এলাকায় গ্রীন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সংস্থাটি গড়ে উঠে। প্রায় দুই কোটি টাকা নিয়ে গত রবিবার (২৮ জানুয়ারি) সমিতির সদস্য এবং কর্মকর্তা কর্মচারীরা সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নারী কেলেংকারী সহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করে সমবায় অধিদপ্তরে তদন্ত সাপেক্ষে বিচারের আবেদন করেন। আবেদনে তারা সাড়ে চার হাজার সদস্য তাদের মূলধন নিয়ে অনিশ্চয়তায় পড়ে যাওয়ার কথা উল্লেখ করেছে। সমিতিটিতে সদস্যদের মূলধন রয়েছে প্রায় আড়াইকোটি টাকা।

জেলা সমবায় কর্মকতা শাহজাহান জানান, গ্রীন বাজারের সভাপতির বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সমবায় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…