সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় ৪ মাদকসেবীর কারাদন্ড

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জন মাদক সেবনকারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস এ দন্ডাদেশ প্রদান করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ অভিযুক্তদেরকে সদর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের বাড়ীতে বসে গাঁজা সেবন করাকালে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নির্বাহী হাকিম শুনানী শেষে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (খ) ধারায় ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলেন- তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের আহাম্মদ আলীর পুত্র মো. শহিদুল ইসলাম (৪০), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার ফুলতলা গ্রামের সাদেকুল ইসলামের পুত্র ওমর ফারুক (২২) এবং একই উপজেলার দোহসুহ তেরঘটিয়া গ্রামের ফারুক হোসেন (২২)।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…