সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

তেল নিতে গিয়ে বিস্ফোরণে ১৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে চুইয়ে পড়া তেল নিতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন।

রবিবার সকালে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও দ্য ডন’র।

জানা গেছে, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। এসময় কন্টেইনারের লিকেজে আগুন ধরে গেলে এটি বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

ডন জানিয়েছে, আহতদের জেলা হাসপাতালের পাশাপাশি বাহওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা দিচ্ছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…