সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা, ১৩৯ যাত্রীসহ ছিটকে পড়লো বিমান

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নেপালের কাঠমান্ডু বিমানবন্দর শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সকল বিমান ঘুরিয়ে দেয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।

এদিকে নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেয়ায় পাইলটরা বিমানটির ওড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…