সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দখল হয়ে গেছে টাঙ্গাইলের খরস্রোতা খাল

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ধলেশ্বরী ও লৌহজং নদী থেকে কয়েকটি খালের উৎপত্তি। খালগুলি টাঙ্গাইল শহরের পাশ দিয়েই বয়ে গেছে। লৌহজং নদীর থেকে কালিপুর এলাকার দুই পাশ দিয়ে দুই খাল প্রবাহিত হয়েছে। সন্তোস, অলোয়া ভবানী, সাকরাইল ও গইজাবাড়ির সেই খাল এখন প্রভাবশালীরা দখল করে বাড়ী ঘর নির্মান করেছে। এতে করে বন্ধ হয়ে গেছে পানি নিস্কাসন ব্যবস্থা। ময়লা অবজর্নায় এলাকার পরিবেশ হয়ে গেছে দুষিত।

স্থানীয়রা জানান, এক সময় এ খাল গুলো ছিল খরস্রোতা। এখানে দেখা যেত জলজ প্রানী। পাওয়া যেত মাছ। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা বড় বড় নৌকা নিয়ে ব্যবসা করতে আসা যাওয়া করতো এ খাল গুলো দিয়ে। সারা বছরই এই খালে পানি থাকতো। এই পানি দিয়েই চলতো কৃষি কাজ। দখল হয়ে যাওয়ার কারনে কৃষি জমিতেও এখন বিরুপ প্রভাব পরছে। তাদের দাবী এ খাল দুটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী দৃষ্টি আর্কষন করেছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন নদী ও খাল দখল বন্ধ করতে অচিরেই ব্যবস্থা গ্রহণ শুরু হবে। কোন ভাবেই নদী ও খাল দখল করতে দেয়া হবেনা প্রয়োজনে আইনানুগ সকল ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…