সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত ৮টার দিকে মহাসড়কটির ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মোটরসাইকেল আরোহী মানিক হোসেন (২৫) এবং তার সাথে থাকা নয়ন ইসলাম (২২)। নিহত মানিক হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নয়ন ইসলাম সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবী জোত এলাকার নুর ইসলামের ছেলে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, মোটরসাইকেলে মানিক ও নয়ন পঞ্চগড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্যারিস্টার বাজার নামক স্থানে মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে গেলে পেছন থেকে আসা পাথরবাহী ট্রাক তাদের
ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মানিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নয়নকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…