সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

পল্লবীর চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর পল্লবী থানা এলাকা হতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার আরো দুই আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হল-মোঃ রাসেল (২০) ও মোঃ রণি (২০) ।

২৯ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ১২ টায় পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিম।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, প্যারিস রোড তিন রাস্তার মোড়ে অবস্থিত সিটি কর্পোরেশন মার্কেট এর নির্মাণাধীন পরিত্যক্ত ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ভেতরে নিয়ে ভিকটিম সাব্বিরকে হত্যা করে এবং লাশ উক্ত বিল্ডিং এর ২য় তলার ছাদে ফেলে রাখে আসামীরা। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ দুপুর অনুমান ০২.৩০ টায় ভিকটিম সাব্বিরের লাশ উদ্ধার হয়।

এই সংক্রান্তে ২২ সেপ্টেম্বর ২০১৮ তারিখে পল্লবী থানায় হত্যা মামলা রুজু হয় এবং ঐদিন মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ আসামী সাজ্জাদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী মোঃ রাসেল, মোঃ রণি এবং অন্যান্য আসামীরা মিলে ভিকটিম সাব্বিরকে হত্যা করেছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত জবানবন্দির উভর ভিত্তিতে আসামী রাসেল ও রণিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…