সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

অক্টোবরে দেশজুড়ে ১৪ দলের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশজুড়ে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জোটের কর্মী সমাবেশ থেকে এ কর্মসূচি দেন মুখপাত্র মোহাম্মদ নাসিম।

কর্মসূচির মধ্যে ৯ অক্টোবর রাজশাহীতে, ১০ অক্টোবর নাটোরে ও ১৩ অক্টোবর খুলনায় মহাসমাবেশ করবে ১৪ দল। এরপর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের প্রতিবাদে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের কর্মী সমাবেশ শুরু হয়।

জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সমাবেশে বেগম মতিয়া চৌধুরী, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, শিরিন আখতার, নজিবুল বশর মাইজভাণ্ডারি, শেখ শহিদুল ইসলামসহ ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তৃতা করেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…