সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দুই সাংবাদিককে দুদকের ‘আপত্তিকর’ চিঠির প্রতিবাদে টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার দুই সাংবাদিককে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপত্তিকর চিঠি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন টাঙ্গাইলের কর্মরত সাংবাদিকরা। টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ২৯ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাদক্ষ মহব্বত হোসেন, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক জুবায়ের মল্লিক বুলবুল, কাদের তালুকদার, মো. রাশেদ খান মেনন (রাসেল), আবু জুবায়ের উজ্জ্বল, আনিছুর রহমান খান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, দ্রুত ওই চিঠি প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। এছাড়া যারা এ ধরনের চিঠি দিয়েছেন তাদের শাস্তির দাবি করেন সাংবাদিকরা।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের তদন্ত কর্মকর্তা বাছিরের ঘুষ কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের জেরে ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক দীপু সারোয়ার এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়। এছাড়া নোটিশে দীপু সারওয়ারকে কার্যালয়ে না গেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…