সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ২ মাদক ব্যবসায়ী হলেন সদর থানার চাকলা হাট ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের মোহাম্মদ করিমের পুত্র আনোয়ার হোসেন (২৫) আনোয়ার হোসেন। অপর জন হলেন একই ইউনিয়নের মেহেরপাড়া গ্রামের বুজুর আলীর পুত্র সুমন (২৩)। এ সময় তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই সময় রাজা, রাব্বি ও অজ্ঞাত অপর ১ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ তারিখ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) রাজার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল চাকলার হাট ইউনিয়নে আকস্মিক অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রাজা দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে আটক ২ ও পলাতক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…