সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের পোষ্য : মোমিন মেহেদী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের পোষ্য। এদের কারণেই আজ যেখানে সেখানে ময়লা-আবর্জনা, উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব তৈরি হচ্ছে। আর তারই প্রতিবাদে মশারী মিছিল নতুন প্রজন্মের প্রকৃত প্রতিবাদ হিসেবে বাংলাদেশের ঘরে ঘরে বার্তা পৌছাবে যে, যদি জনগন সচেতন না হয়; প্রতিবাদ না জানায় সরকার ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নিতে বিলম্ব করতেই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক হলেও চারপাশের মোসাহেবীদের কারণে আজ যত্রতত্র সংকট তৈরি হচ্ছে। জনগনের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। মুক্তির পথ এই প্রতিবাদ- সোচ্চার আন্দোলন। ২ আগস্ট বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মশারি মিছিল ও সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আজ যে মশারী মিছিল হচ্ছে, সেই মিছিল শুধুই মিছিল নয়; অন্যায়-অপরাধ-দুর্নীতি আর দেশদ্রোহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবানের প্রাথমিক পর্ব। এরপর যেখানেই অন্যায়-অপরাধ-দুর্নীতি; সেখানেই নতুনধারা কর্মসূচী দেবে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেলের সভাপতিত্বে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চন্দন সেনগুপ্ত, শেখ হাবিব খোকন, মহাসচিব হাসিবুল হক পুণম, যুগ্ম মহাসচিব আনোয়ার ভূঁইয়া, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, গোলাম ওয়াজেদ সরকার রানা, জিয়াউদ্দীন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।

সংহতি প্রকাশ করেন- অনলাইন প্রেস ইউনিটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি শাহজালাল উজ্জল ও সাইয়্যেদুল হক লিটন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…