সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছেলে ধরা সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার খবর পাওয়া গেছে।

তবে প্রাথমিকভাবে আটক যুবককে মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন পুলিশের একটি সূত্র।

আটক যুবক নিজেকে সাজেদুর রহমান প্রামানিক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাহাপুর এলাকার মন্টু প্রামাণিকের ছেলে বলে গুরদাসপুর থানার বরাত দিয়ে নিশ্চিত করেছেন দেবিগঞ্জ থানা পুলিশ।

আজ বিকালে উপজেলা সদরের এলএসডি রোড সংলগ্ন এলাকায় স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে সময় আটক যুবকের কথায় অসংলগ্নতা পাওয়ায় স্থানীয়রা তাকে মারধর শুরু করেন।

পরে দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ সাজেদুর কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দেবিগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ আলম জানান, অজ্ঞাত যুবককে মারধর করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে সাজেদুর কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে তার পরিচয় সম্পর্কে নাটোরের গুরুদাসপুর থানার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ছেলেটির অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি আগামী কাল ছেলেটির মা দেবীগঞ্জে আসবেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আমরা ছেলেটিকে তার মায়ের নিকট হস্তান্তর করব। ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি যোগ করেন মি. শাহা আলম।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…