সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়‌ে বজ্রপাতে নিহত ১

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মো. মুসা (২৬) ও মো. ইসা (২২) নামের দুজন কৃষিশ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি-প্রধানপাড়া গ্রাম‌ে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গোয়ালপাড়া-জুগিকাটা গ্রামের আলহাজ্ব মাহা আলমের ছেলে। আহত অপর দুই কৃষি শ্রমিক একই এলাকার বাসিন্দা।

জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর প্রধানপাড়া গ্রামে লোকজন দিয়ে রোপা লাগানোর সময় জমির আইলে দাঁড়িয়ে কাজ দেখছিলেন তিনি। এসময় মুসলধারে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কিছুটা দূরে থাকা শ্রমিকদের মধ্যে মো. মুসা ও মো. ইসা নামে দুজন আহত হন। মাগুড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…