সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

দেশ ছাড়লেন ফারিয়া: যাওয়ার আগে যা বলে গেলেন তিনি…

 

 

অনলাইনডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফারিয়া শাহরিন রবিবার (২৮ জানুয়ারি) রাতে মালয়েশিয়ায় ফিরে গেছেন। আলোচিত এই মডেল ও অভিনেত্রী দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার আগে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফারিয়া শাহরিনের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

আর একটু পর আমি দেশ ছাড়ছি… অনেক মানুষের ভালোবাসা সাথে নিয়ে যাচ্ছি, তার সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা… এদেশ আমাকে বুঝলো সবাই সত্যটা শুনতে চায়, কিন্তু বলার সাহস রাখে না। হাজারো নারী ভিকটিম হন, মুখ বুঝে চোখের পানি ফেলেন, কারণ এই সমাজ প্রতিবাদী নারী চায় না। অভ্যস্থ না নারীর প্রতিবাদ দেখে। সমাজের ভদ্রবেশী মানুষরূপী পশুরা এদের পায়ের নিচেই রাখতে চান। আমাকেও করেছেন তারা অপমান, দিয়েছেন ধিক্কার…তাতে কি? সত্যের তো জয় হলো, সেটাই আমার পাওয়া…আর যে সব নর্দমার কিটরা বলল, আমি আলোচনায় আসতে এসব করলাম, তাদের জন্য আমার কাছে আসা সব কাজের অফার বিলিয়ে দিয়ে গেলাম…খেয়ে পরে বেঁচে থাক তোরা। দিনে এখন ১০০০ কাজের অফার আসে। কিন্তু আমার সময় কই? আলোচনায় তো আসলাম, কিন্তু হাজার লাখ টাকার কাজ ছুঁড়ে দিয়ে গেলাম তাদের মুখে…যাদের কাছে আমার কষ্টের আর্তনাদ বহিঃপ্রকাশ শুধুই খ্যাতি পাওয়ার সস্তা ধান্দা, তাদের জন্য থাকলো সমবেদনা। আমার মতো আরও ১০ জন ফারিয়া একদিন মুখ খুলবে এই আশাই ভালোবাসার বাংলাদেশ তোমাই বিদায়…

(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

 

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…