সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে পানিতে পড়লেন যুবক!

 

আন্তর্জাতিক ডেস্ক।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অপরিচিত রাস্তায় একমাত্র বন্ধু এখন গুগল ম্যাপ। নির্দিষ্ট গন্তব্যে যেতে পরম বন্ধুর মতো সাহায্য করে এই ম্যাপ। রাস্তায় বের হলেই নজর চলে যায় গুগল ম্যাপের দিকে। কিন্তু এই প্রবণতা যে কতো মারাত্মক হতে পারে তা টের পেলেন ৩ মার্কিন যুবক। অন্ধের মতো গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে গিয়ে পড়েছেন বরফে ঢাকা হ্রদে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট প্রদেশের পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপ দেকে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িতে ছিলেন তার আরও ২ বন্ধু। গুগল ম্যাপের দিকে তাকিয়ে ভাড়ার গাড়িটি চালিয়ে জমাট হ্রদে নেমে পড়েন তিনি।

মার্কিন ওই যুবক জানিয়েছেন, গুগল ম্যাপ তাকে সোজা যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে তিনি এগোতেই নৌকার ঘাটের ওপর দিকে গিয়ে পড়েন হ্রদে। হ্রদের ওপর জমাট বরফ থাকায় প্রথমে কিছুটা পিছলে বরফের স্তর ভেঙে তলিয়ে যায় গাড়িটি। পুলিশের দাবি, এই কাণ্ড ঘটানোর সময় মোটেও নেশার ঘোরে ছিলেন না চালক।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…