সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার ২ ॥ অনুপস্থিত ১১৬৬

দিনাজপুর প্রতিনিধি ॥
সারা দেশে গত ২ এপ্রিল/১৭ থেকে সকল বোর্ডে একযোগে এইচ. এস. সি পরীক্ষা চলছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উক্ত দিনের পরীক্ষায় ১১৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, রোববার এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দ্বিতীয় দিনের পরীক্ষায় ৮৯ হাজার ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১১৬৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ২০৯ জন, গাইবান্ধায় ১৮৯ জন, নীলফমারীতে ১৪৫ জন, কুড়িগ্রামে ১২৮ জন, লালমনিরহাটে ৮৯ জন, দিনাজপুরে ২১৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০৪ জন ও পঞ্চগড় জেলায় ৮৩ জন রয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ৬৩৫টি কলেজের ১ লাখ ৬ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ৫৬ হাজার ৫৮২ জন ছাত্র ও ৫০ হাজার ১৯০ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ৩১১ জন, অনিয়মিত ২২ হাজার ৬০৩ জন, জিপিএ উন্নয়ন ৭৮০ জন ও প্রাইভেট পরীক্ষার্থী ৭৮ জন।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…