সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

দ্রুত রিক্সা না চালানোয় প্রকাশ্যে রিক্সাচালককে নির্যাতন! (ভিডিও)

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক নারী রিক্সাচালকের ওপর চড়াও হয়েছেন। তিনি নিজেই ওই রিক্সার যাত্রী। দ্রুত রিক্সা না চালানোর কারণে তিনি চটেছেন। ভিডিওতে রিক্সাচালকের ওপর মারমুখী দেখা যাচ্ছে তাকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে সবার সামনে রিক্সা থেকে নেমে চালকের গায়ে হাতও তোলেন তিনি। আবারো রিক্সায় উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ক্ষুব্ধ হয়ে তাকে লাথি ছুঁড়তেও দেখা গেছে।

এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উৎসুক মানুষের ভিড় জমে। সেখানেও তাই হয়েছে। এক পর্যায়ে সেখানে থাকা এক বয়স্ক লোকের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অনেকেই তার এমন আচরণের প্রতিবাদ করছিলেন। ভিডিওর শেষে দেখা যায়, বয়স্ক মানুষটির সামনে তিনি মারমুখী হয়ে নেমে এসেছেন। আর সেখানেই ভিডিওর ইতি ঘটেছে।

ভিডিওটি দেখে ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই নারীর এমন অভদ্র আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন।

এখানে দেখুন ভিডিওটি-

https://youtu.be/K7PCGmP1460

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…