সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

“ধানের শীষ” নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন-বঙ্গবীর কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিএনপির ‘‘ধানের শীষ’’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐকফ্রন্ট’ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) এমন তথ্য জানানো হয়েছে।

গণফোরাম গত ১১ ডিসেম্বর নিজেদের প্রতীকে ভোট করবে জানালেও বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জানালো, তারা ধানের শীষেই ভোট করবে। জোটগত নির্বাচনের তথ্য জানানোর শেষ দিন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ সংক্রান্ত একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে জমা দেন।

গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণফোরাম’ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।

চিঠি জমা দেওয়া পর সুব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, ঐক্যফ্রন্টের নিবন্ধিত চারটি দল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। এগুলো হলো-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও গণফোরাম। গত ১১ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ জানিয়েছিল ছিল, দলটির নিজের প্রতীক ‘গামছা’ অথবা ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করবে।

একই দিন ড. কামাল স্বাক্ষরিত গণফোরামের চিঠিতে ইসিকে জানানো হয়েছিল, গণফোরাম যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ প্রতীকে অংশ নেবে।’ এদিকে ঐক্যফ্রেন্টের অন্যতম শরিক দল বিএনপির বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে একটি চিঠিতে আরও তিনটি দলকে ‘ধানের শীষ’ প্রতীক দেবে বলে জানিয়েছে। বিএনপি এর আগে আটটি দলকে ধানের শীষ দেবে বলে জানিয়েছিল।

দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘আগে পাঁচটি দলকে ‘ধানের শীষ’ প্রতীক দেওয়ার বিষয়ে ইসিকে জানানো হয়েছিল। আজ গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যকে প্রতীক দেওয়ার কথা জানানো হলো। মাহমুদুর রহমান মান্না যেহেতু নির্বাচন করবেন, তার দল নিবন্ধিত নয়, তাই জানানো হলো।’ পুনঃতফসিলে পর বৃহস্পতিবার জোটগত নির্বাচনে অংশ নেওয়ার তথ্য সরবরাহের শেষ দিন ছিল।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। এই প্রথমবারের মতো কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ তাদের নির্বাচনী প্রতীক ‘গামছা’ প্রতীক বাদ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…