সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

নর্থ সাউথের শিক্ষক সিজারকে পাওয়া যাচ্ছে না

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজারকে গতকাল মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন। জিডি করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে খিলগাঁও থানা। জিডি নম্বর ৪০৪।

মুবাশ্বার হাসান সিজারের চাচা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, গত ২৫ অক্টোবর কেউ একজন ছাত্র পরিচয় দিয়ে সিজারকে খুঁজতে বাসায় এসেছিল। সিজার তখন ছিলেন না। এরপর থেকেই সিজার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। পরে সিজার নিরাপত্তার জন্য বাসায় সিসি ক্যামেরাও স্থাপন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, গতকাল তিনি সমাজবিজ্ঞান অনুষদে খোঁজ নিয়ে জেনেছেন, মঙ্গলবার মুবাশ্বার হাসান বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কাজ করেছেন। এরপর বিকেল থেকে তাঁর ফোন বন্ধ বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। তাঁর কী হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের করা জিডির বরাত দিয়ে তিনি জানান, গতকাল বিকেলে বাসা থেকে বের হন ওই শিক্ষক। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…