সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে আসে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। গতকাল (বুধবার, ২৮ আগস্ট) টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ গৌতম সেনগুপ্তের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলকে স্বাগত জানান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোশাররফ এম. হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবির সহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ।

বৈঠককালে তারা একাডেমিক বিকাশের ক্ষেত্রে এবং শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা, শিক্ষার্থী ও অনুষদ এক্সচেঞ্জ, যৌথ গবেষণা, বৃত্তির সুযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ফলপ্রসূ আলোচনার পরে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ক্যাম্পাসটি পরিদর্শন করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।

সংবাদ বিজ্ঞপ্তি প্রেরক- শেখ মাহাবুব রহমান, উপ-পরিচালক, পাবলিক রিলেশন্স বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…