সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
প্রযুক্তি, শিক্ষা ও পেশা

নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবাগত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা-২০১৯

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে ফ্রেসারস’ রিসেপশন ফল-২০১৯ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স টেকনোলজিস্ট (আইটিইটি) এর সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, বর্তমানে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ও ডিজিটাল শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আধুনিক ও ডিজিটাল শিক্ষা পদ্ধতি অনুসরণে ও স্থায়ী ক্যাম্পাস ডিজিটাল পদ্ধতিতে গড়ে উঠায় এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কর্মকা- দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় শিক্ষার্থীদের দেশ গড়ার জন্য যোগ্য মানুষ হওয়ার আহবান জানান ইউজিসি চেয়ারম্যান।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…