সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলো নাঈম আশরাফ

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ ওরফে হাসান মোহাম্মদ হালিমকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের আত্মীয়ের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় মোবাইল ট্রকিংয়ের মাধ্যমে ঢাকা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

মুন্সীগঞ্জ লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান জানান, আমাদের কাছে এতটুকু খবর দেওয়া হয়েছিল নাঈম আশরাফ চন্দ্রের বাড়ি এলাকায় আত্মগোপন করে আছে। ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম এসে সেখানে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের কোন সদস্য অংশ নেয়নি। বুধবার রাত পৌনে ৯টার দিকে নাইম আশরাফের আত্মীয় আকুব আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…