সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

একুশে টেলিভিশন থেকে বরখাস্ত হলেন ফারহানা নিশো

বুধবার (১৭ মে) সকালে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠায় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিসের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান বলেন, দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন- এটাই তো স্বাভাবিক। ফলে এই বিষয়টি আলাদা করে বাইরে শেয়ার করার কারণ নেই।

এদিকে, অনেক নাটকীয়তার মধ্য দিয়ে গেল বছর (২০১৬) ফেব্রুয়ারিতে একুশে টেলিভিশনে যোগ দেন ফারহানা নিশো। তখনই তার যোগদান নিয়ে চ্যানেলকর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা প্রাকাশ্যে চলে এসেছিল।

প্রসঙ্গত, উপস্থাপক এবং সংবাদ পাঠিকা হিসেবে এখনও ভালোই জনপ্রিয় ফারহানা নিশো। পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।
২০০৩ সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হলেও মাঝে গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগেও কাজ করেন বেশ কিছুদিন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…