সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে মানবাধিকার কমিশনের বিশ্ব নারী দিবসের প্রস্তুতি সভা

 

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখায় ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যারাতে থানা সংলগ্ন কমিশনের গোপালপুর শাখা কার্যালয়ে প্রস্তুতি সভায় উপজেলা সভাপতি এম আজমল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র শাখার প্রধান উপদেষ্টা মো. শাহ্জাহান খান।
পুরুষের পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়োজিত মানবাধিকার কর্মীদের বর্তমান সময়োপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের নানাবিধ আলোচনায় অংশগ্রহণ করেন শাখার সাধারণ সম্পাদক একে এম শাহ্জাহান গিনি, যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সাংস্কৃতিক সম্পাদক আ. হালিম ও মহিলা বিষয়ক সম্পাদক শামছুন্নাহার প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…