সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

টাঙ্গাইলে বজ্রপাতে শিশুর মৃত্যু

 

শফিকুল ইসলাম, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে মেহেদী হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মেহেদী ময়মনসিংহের কেশরগঞ্জের মেরাজ উদ্দিনের ছেলে। সে মধুপুর উপজেলার আকাশী গ্রামে নানা গুন্দু শেখের বাড়িতে থেকে ফুলবাড়ি মাদরাসার চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মেহেদী বাড়ির পাশে খোলা মাঠে রাখা নানা বাড়ির জ্বালানির জিনিসপত্র তুলতে যায়। এসময় বজ্রপাতে মেহেদী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…