সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শনিবার (৯ মার্চ) সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ নিখোঁজ সাহিদার মরদেহ রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিয়ষটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান।

এর আগে সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট অংশে দেলোয়ার (৩৮) ও জুনায়েদের মরদেহ ভেসে ওঠে। পরে বেলা সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে মীমের মরদেহ।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাটের বরিশাল লঞ্চ ঘাটে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে যায় একটি ডিঙি নৌকা। শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামসিদা (২০) মরদেহ ভেসে উঠে বুড়িগঙ্গায়।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…