সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সুলতান মনসুর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এমপি হিসেবে শপথগ্রহণ করার পর তাকে এ কমিটির সদস্য করা হলো।

রোববার (১০ মার্চ) জাতীয় সংসদে চিফ হুইপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পূর্ণ গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শপথগ্রহণ করেননি জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।

তবে ঐক্য ও দলের শর্ত না মেনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন। শপথগ্রহণ করায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…