সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

নড়াইলে যুবদল সম্পাদকের মৃতদেহ উদ্ধার

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া পৌর এলাকা ৪ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে  যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়।

আশরাফ দোয়ামল্লিকপুর গ্রামের কুটি মিয়া মল্লিকের ছেলে। এদিকে, পরিবারের দাবি আশরাফকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার নামে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার তিনটি মামলা রয়েছে।

আশরাফের ভাতিজা আলমগীর মল্লিক আরব জানান, মল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিত ভাবে তার চাচাকে (আশরাফ) হত্যা করেছে। গতকাল সন্ধ্যার পর লোহাগড়া বাজার থেকে হঠাৎ নিখোঁজ হন তিনি।

লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে আশরাফের মৃতদেহ মুখ থুবড়ে পড়ে ছিল। লাশের শরীরে আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি বলে দাবি করেন তিনি। ময়নাতদন্ত রিপোর্টের পর আশরাফের মৃত্যুর বিষয়টি স্পষ্ট হবে বলে মন্তব্য করেন ওসি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…